আসন্ন পীর গঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে দোয়া ও সমর্থন প্রত্যাশী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল
মোঃ মাহফুজুর রহমান,স্টাফ রিপোর্টার-ঠাকুর গাঁও পীর গঞ্জ মেয়র প্রাথী হিসেবে সর্বস্থরের মানুষের দোয়া ও সমর্থন চেয়েছেন সমাজসেবক, শিক্ষানুরাগী, মেয়র প্রাথী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল
আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদে প্রার্থী অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল দেখতে চান পৌরসভা এলাকাবাসী।
পৌরসভা নির্বাচনে সাধারণ মানুষের ভাষ্যমতে এবারের নির্বাচনে যাদের নাম শোনা যাচ্ছে তাদের মধ্যে পীরগঞ্জ উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোঃজিল্লুর রহমান জুয়েল অত্যন্ত ভালো এবং যোগ্য ব্যক্তি সর্বোপরি একজন ব্যক্তিত্ব, বিনয়ী, ভদ্র ও সদালাপী। এলাকার বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কাজ করেছেন তিনি। তাই দলমত নির্বিশেষে অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল কে বিজয়ী করতে, তার পক্ষে কাজ করার আহবান করেন পৌরসভার এলাকাবাসী।
এবিষয়ে৷ অধ্যাপক মোঃ জিল্লুর রহমান জুয়েল বলেন, আমাকে যদি পুনরায় সুযোগ দেয়া হয় তাহলে আমি সবাইকে সাথে নিয়ে একটি মডেল ও আধুনিক পৌরসভা শহর হিসেবে গড়ে তুলবো এবং নিজেকে জনগণের মাঝে উৎসর্গ করবো, ইনশাআল্লাহ। আমি সকলের দোয়া ও সহযোগিতা চাই।



































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































































